• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ নিহত ২

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— বাবুল চিশতি (৪৫) ও অপরজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০। 

গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের ভোরে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহণের একটি বাস পিকআপে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপভ্যানের ভেতর থেকে মুমূর্ষু ওই দুজনকে বের করে রাস্তায় রেখেছেন। তখন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ওই বাসটিতেও কিছু যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার মতো চলে গেছেন। নিহত বাবুল চিশতি পিকআপভ্যানটির চালক। আর তার পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তির নাম-পরিচয় ও পেশা জানা যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত বাবুল চিশতির স্ত্রী নার্গিস আক্তার জানান, বাবুলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে। বাবার নাম আব্দুর রশিদ আকন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকেন। ভাড়ায় পিকআপভ্যান চালান তিনি। গতরাত ১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। বের হওয়ার সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ী মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপভ্যানে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে ভোরে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনতে পান পরিবার।

 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo