ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি প্যাথলজি ঘুরে দেখেন। এ সময় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ প্যাথলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন।
এর পর সকাল সাড়ে ১০টার দিকে ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সেনা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)