• শিক্ষা

সড়ক দুর্ঘটনায় হতাহত চুয়েটের শিক্ষার্থীদের অনুদান ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ ও আহত শিক্ষার্থীকে ৩ লাখ টাকার অনুদান ঘোষনা করেন জেলা প্রশাসন।

জানা যায়, আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ২ শিক্ষার্থী রাংগুনিয়া সেলিম কাদের কলেজ এলাকায় বে-পরোয়া বাসের ধাক্কায় নিহত হওয়ার বিষয়ে চুয়েট কর্তৃপক্ষ, চুয়েটের ছাত্র প্রতিনিধি, বাস মালিক সমিতি ও পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জেলা প্রশাসকের এক বৈঠক অনুষ্টিত হয়।

এতে জেলা প্রশাসক বলেন, আমার সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, দ্রæত সড়ক টি প্রসস্থ করা হবে। বৈঠকে জেলা প্রশাসক বলেন, নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে ১০ লাখ এবং আহত শিক্ষার্থী ৩ লাখ টাকা পাবেন। শীঘ্রই হতাহতের পরিবারে এ ঘোষিত অর্থ পাওয়ার নিমিত্তেকাগজপত্র সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হবে।

যাতে তারা ২/১ দিনের মধ্যে উক্ত অর্থ পেয়ে যান। নিতরা হলেন, শান্ত শাহা (২৩) চুয়েটের পুর কৌশল বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী। তার আইডি নং-২১০১০০৬ সে নরসিংদী কাজল শাহার পুত্র। তাছাড়া অপর শিক্ষার্থী তফিক হোসেন (২২) সে ২১ তম ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী তার আইডি নং- ২১০১০০৬ সে নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের পুত্র।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo