ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে ও সাইট সের্ভাসের সহযোগিতায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি রামকৃষ্ণ আশ্রম চত্বরে দলিত সম্প্রদায় ও প্রবীণ ১শ ৪০ জন চক্ষু রোগীকে পরামর্শ ও বিনামুল্যে ওষুধ এবং চমশা প্রদান করা হয়।
জানা গেছে, দলিত সম্প্রদায় ও প্রবীণ ব্যক্তিদের মধ্যে যাদের চোখে ছানি পড়েছে পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিনামূল্যে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করা হবে। বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছেন রামকৃষ্ণ আশ্রম।
এ সময় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফিরোজ আহমেদ, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, প্রোগ্রাম সমন্বয়কারি অরবিন্দু রায়, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুদীপ্ত দেব ধ্রুব প্রমুখ।
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস...
নিজস্ব প্রতিবেদকঃ 'বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে বা...
নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শি...

মন্তব্য (০)