• তথ্য ও প্রযুক্তি

অবশেষে জানা গেল যে কারণে দেশে ইন্টারনেটের ধীরগতি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে দেশজুড়ে ইন্টারনেটের গতি ধীর। ফলে বেকায়দায় পড়েছেন গ্রাহকরা। শনিবার সকাল থেকে ইন্টারনেটের গতি আরও কমেছে। সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২ টা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির ( এসএমডব্লিউ-৫) সিঙ্গাপুর হতে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এইত ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সকল ট্রাফিক বর্তমানে বন্ধ আছে। 

এসএমডব্লিউ-৫কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে দ্রুত পুন:সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আশ্বস্ত  করে সরকারি প্রতিষ্ঠানটি। 

উল্লেখ্য, কক্সবাজারে অবস্থিত এসএমডব্লিউ-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে এবং এসএমডব্লিউ-৫ এর বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ এসএমডব্লিউ-৪ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।

দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo