• জাতীয়

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তিঃ স্পীকার 

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি।

তিনি ১৭ এপ্রিল(বুধবার) নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৯নং পীরগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের জন্য স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলামের সভাপতিত্বে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

স্পীকার বলেন, আধুনিক কৃষির বিস্তারে কৃষকদের মাঝে সঠিক পরামর্শ প্রদানে উপজেলা কৃষি অফিস সর্বদা নিয়োজিত আছে। এসময় তিনি নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে কৃষকদের মাঝে ১৫০টি স্প্রে মেশিন বিতরণ করেন।

এরপর তিনি পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এবং লালদিঘী হাবিবিয়া কাদেরীয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। তিনি মডেল মসজিদের সামনে একটি দৃষ্টিনন্দন বাগান স্থাপনের জন্য পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনীয় অর্থ প্রদানে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

পরে তিনি জয় সদন সংলগ্ন ফতেপুর মিয়াপাড়ার রাস্তাটি পরিদর্শন করেন। এসময় তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং তাঁর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর তিনি বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি জয় সদনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

স্পীকার এসময় ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন প্রকল্প পরিদর্শনের আওতায় ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারন জনগনের দাবিদাওয়ার কথা শুনে সেগুলো সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর দিকে নজর দেয়া হয়েছে। মিঠিপুর ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সুপেয় পানির সংকট নিরসনে পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, ইউনিয়নগুলোতে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ৪১টি প্রকল্পের মধ্যে বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নদীতে বাঁধ নির্মাণসহ ব্লক তৈরি ও স্লুইসগেট নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এসময় তিনি  নির্মাণাধীন ভেন্ডাবাড়ি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের আওতায় স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের খতিবসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo