• লিড নিউজ
  • জাতীয়

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২) ও একই এলাকার হজরত আলীর ছেলে বরকত (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদে বেড়ানোর জন্য দুটি ভিন্ন মোটরসাইকেলে তিন বন্ধু খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেলে আরও তিনজন লোহাগারা থেকে নীলসাগর যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রথমে কাউসার আলীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় খাঁ পাড়ার এলাকার সাব্বির ও বরকত নামের আরও দুজনের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, সন্ধ্যার পর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বরকত আলী নামের আরেকজনের মৃত্যুর সংবাদ পেয়েছেন।

 

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo