• জাতীয়

রংপুরে বাস-অটো সংঘর্ষে নিহত ৩

  • জাতীয়

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ  রংপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান,বুধবার রাত ১১ টায় রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাবিল পরিবহনের ঢাকা গামী একটি কোচ ও কাউনিয়া গামী ব্যাটারিচালিত অটো রিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়।ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী  নিহত হয়েছে।পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।এ নিয়ে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩জনে।

নিহতরা হলেন-নিহতরা হলেন-কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের নাহিদ (২১)ওজুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম।তবে ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা।বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ মারা যান।পরে গুরুতর আহত অবস্থায় বাকি ৫জনকে রংপুর মেডিকেলকলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে মারা যান আরও দুইজন,জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রওশন কবির।ওসি আরও জানান,এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক।তবে ঘাতক বাসটিকে জব্দ করে ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে।বাস চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।তবে এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে পুলিশ জানান।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo