• তথ্য ও প্রযুক্তি

ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর কয়েকটি উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সারাদিন বিভিন্ন নাটক, সিনেমা দেখে কাটাচ্ছেন। আবার অনেকে ইউটিউবে চ্যানেল খুলে আয় করছেন লাখ লাখ টাকা। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ইউটিউবার হওয়ার একটা ঝোঁক তৈরি হয়েছে।

ইউটিউবার হওয়ার জন্য প্রথমে ইউটিউবে একটি নিজস্ব চ্যানেল তৈরি করতে হয়। এরপর বিনোদনমূলক বা আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে রাখেন। সফল ইউটিউবারের মাপকাঠি কিন্তু একমাত্র সাবস্ক্রাইবার। যার চ্যানেলের সদস্যসংখ্যা যত বেশি, সেই চ্যানেল তত জনপ্রিয়। এছাড়া চ্যানলের সদস্যসংখ্যা বেশি হলে ইউটিউব সংস্থাও সংশ্লিষ্ট চ্যানেলটিকে বেশি টাকা দেয়।

তাই ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাবস্ক্রাইবার বাড়ানোর কয়েকটি উপায়-

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম উপায় হলো ভিডিওর ‘কন্টেন্ট’। ভিডিওর বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় কিন্তু রুচিসম্মত, এমন ভিডিও দর্শক বেশি পছন্দ করে।

২. শর্ট ভিডিও
ভিডিও বেশি দীর্ঘ না করাই ভালো। ভিডিওটি ঝকঝকে হওয়া জরুরি। সেই সঙ্গে শব্দ প্রক্ষেপণ ভালো হতে হবে। আপনার চ্যানেলের ভিডিওর যদি আকর্ষণীয় এবং ছোট হয়, তাহলে সদস্যসংখ্যা দ্রুত বাড়বে।

৩. ধারাবাহিকতা
প্রতিটি কাজেই ধারাবাহিকতা থাকা জরুরি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম একটি ধাপ হলো নিয়মিত ভিডিও আপলোড করা। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হবে।

৪. অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন
নিজের চ্যানেলটি সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করুন। তাহলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হবে। চ্যানেলের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে পারেন। তাহলে যারা আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।

৫. আকর্ষণীয় শিরোনাম
আপনার ভিডিওর শিরোনাম দেখেই দর্শক ঠিক করবেন সেটা আদৌ তারা দেখবেন কি না। তাই ভিডিওর শিরোনাম সব সময়ে চটকদার এবং আকর্ষণীয় হতে হবে। এমন কিছু লিখতে হবে, যা দেখে দর্শকের আগ্রহ তৈরি হবে।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo