• জাতীয়

কোরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: ধর্মমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন,কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ১৯৯৪ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের অধিক প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।

রবিবার (২৪মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কুরআন ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী

একথা বলেন। উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইসলামপুর থেকে ইসমাঈলের মতো অনেক ইসমাঈলকে গড়ে তুলতে হবে। যারা ইসলামপুরের তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাইল যদি পারেন, অন্যরাও পারবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি,

মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, আইন কলেজের অধ্যক্ষ এড. আব্দুস ছালাম, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস,ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ প্রমূখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে মন্ত্রী আরটিভি আলোকিত কুরআন ২০২৪ এর চ্যাম্পিয় হাফেজ ইসমাইল হোসেনের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও পিপিএম পদকে ভূষিত অফিসার ইনচার্জ সুমন তালুকদারকেও শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo