ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সবে গরম পড়তে শুরু করেছে। চৈত্রের প্রথম দিন থেকে উত্তরাঞ্চলে গরমের প্রভাব শুরু হয়েছে কিছুটা। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে- দেশের বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও কমতে পারে।
এতে বলা হয়- আজ মঙ্গলবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রাও।
আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)