• স্বাস্থ্য

দেশেই সকল ধরনের চিকিৎসাসেবা দেয়া হয়: হুইপ ইকবালুর রহিম এমপি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে স্বাস্হ্য সেবা পৌছে দিয়েছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, এখন আর বিদেশে চিকিৎসার জন্য দেশের মানুষকে ভিসা করতে হয়না। দেশেই সকল ধরনের চিকিৎসাসেবা দেয়া হয়। 

আজ সােমবার সকালে দিনাজপুরের ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের নব নির্মিত ওপিডি কাম স্টার বিল্ডিংয়ের উদ্বােধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ কােটি টাকা। অচিরই সদর হাসপাতালকে ২৫০ শর্য্যা থেকে ৫০০ শর্য্যায় উন্নিত করা হবে বলে আশাস দিয়েছেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বােরহান- উল- ইসলাম সিদ্দিকী, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ  ফজলুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ পারভেজ সােহল রানা,  বিএমএর জেলা কমিটির সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডাঃ মামনুল হক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডাঃ  আহাদ আলীসহ অন্যান্যরা। 

প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই চিকিৎসাসেবা মানুষের দোড়গড়ায় পৌছে দিয়েছেন। রােগীদের বিনামুল্যে ওষুধ দেয়া হচ্ছব। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে কমিউনিটি ক্লিনিকগুলা বন্ধ করে দেয়া হয়েছিল। চিকিৎসার অভাবে মানুষ মারা গিয়েছিল।স্বাস্হ্য সেবা আরও উন্নত করতে বঙ্গবন্ধু কন্যা নিরলস ভাবে কাজ করছেন। 

তিনি করোনাকালিন সময়ের কথা উল্লেখ করে বলেন, ভয়াবহ করােনাকালীন যখন বিশ্বের অনেক উন্নত দেশগুলাে করােনার ভ্যাকসিন হাতে পায়নি। ঠিক তখনই দেশের মানুষকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্হা করেছেন। 

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo