ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার ভোর ৬টায় মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ওমর ফারুক মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর ফারুক বলেন, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা মাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে চারজনেরই মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটিও উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)