• স্বাস্থ্য

নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন নড়াইল জেলার সিভিল সার্জন। এ সময় ১টি ক্লিনিক বন্ধসহ অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্কীকরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর নেতৃত্বে লোহাগড়া শহরের আল ইসলামিয়া ক্লিনিক, মা সার্জিক্যাল ক্লিনিক,পিয়াস ডায়গোনেষ্টিক সেন্টার ও উপশম হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ শুভাশীষ বিশ্বাস ও মেডিকেল টেকনোলজিষ্ট প্রশান্ত ঘোষ।

অভিযানে লক্ষীপাশার মা সার্জিক্যাল ক্লিনিকে অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ওই অপারেশন থিয়েটার বন্ধ, লোহাগড়ার ফয়েজ মোড় এলাকায় পিয়াস ডায়গনেষ্টিক সেন্টারে সনদ প্রাপ্ত রেডিওলজিষ্ট না থাকায় এক্সরে বন্ধ এবং একই এলাকার উপশম হেলথকেয়ারে হরমন টেষ্ট না করার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।

এ বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ অভিযান করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে। আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি তাদের প্রয়োজনীয় কাগজ পত্র দেখানোর জন্য,যদি কাগজপত্র সঠিক হয় তাহলে পুনরায় চালু করার নির্দেশ দিবো। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে'।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo