• লিড নিউজ
  • স্বাস্থ্য

সাতকানিয়ায় হৃদরোগাক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ শহরকেন্দ্রিক হয়ে পড়েছে হার্ট অ্যাটাক বা হৃরোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা। জেলা-উপজেলা পর্যায়ে এ রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসা হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগটি সম্পর্কে তাদের ধারণা কম, তেমন সচেতনও নন।

এমন প্রেক্ষাপটে শুক্রবার (৮ই মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পযন্ত সাতকানিয়া উপজেলায় ঢেমশা উচ্চ বিদ্যালয়ে ১২০ হৃদরোগাক্রান্ত রোগীকে এই চিকিৎসাসেবা প্রদান করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে। এসময় স্কুল গভর্নিং বডির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, প্রতিটি ছাত্রছাত্রীকে পডাশুনার পাশাপাশি খেলাধুলা, সংগীত চর্চা, এবং মাদক মুক্ত থাকতে হবে। স্কুল জীবন থেকে মাদক গ্রহন শুরু হয়, তাই এসময়টি সঠিকভাবে ব্যয় করতে হবে। যে কোনভাবেই ধূমপান মুক্ত থাকতে হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নিজেদেরকে বিজ্ঞান-প্রযুক্তি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র দের অনুরোধ করব এই মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। পড়াশোনার পাশাপাশি তোমাদের শরীর গঠন করতে হবে। যে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে তোমাদের অবদান রাখতে হবে। সেটা হচ্ছে স্কুলভিত্তিক হৃদরোগ প্রতিরোধ কর্মসূচি ও জনসচেতনতার  মধ্যেমে। যুব ও ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য, সাতকানিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল,পুষ্টিবিদ হাসিনা আক্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ডা. এ. কে. এম নাসির উদ্দিন, ডা. উজ্জ্বল চক্রবর্তী, ডা. প্রবাল চক্রবর্তী, ডা. সাইফ উদ্দিন আজাদ, ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী, এবং স্থানীয় ইউপি সদস্য রমজান আলী।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo