ছবিঃ সংগৃহীত
রমজানের কারণে বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।
এছাড়া বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...
নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

মন্তব্য (০)