• লিড নিউজ
  • জাতীয়

ভাঙ্গায় যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে গিয়ে ৩ জন নিহত

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত শফিকুল ইসলাম(৪৫) পাবনা জেলার সাথিয়া থানা এলাকার মৃত ইদ্রিসের ছেলে। অপর দুজন ৩০ ও ৪৮ বছর বয়সের অজ্ঞাত ব্যাক্তি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খাইরুল আনম জানান, বরগুনা থেকে ঢাকা গামী ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গা চুমুদি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে গত রাত দুইটার দিকে হতাহতদের উদ্ধার করা হয়। 

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও আহত ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুত্বর আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আনার পথে মারা যায়।

দুর্ঘটনা কবলিত বাসটি  উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...

image

‎তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে সম্ভ্যবতা জরিপ দ্রুত ...

নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...

image

‎বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্য...

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...

image

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo