• স্বাস্থ্য

চিলমারীতে দুটি বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে জরিমানা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘সি’গ্রেডের লাইসেন্স নিয়ে বি’ গ্রেডের পরীক্ষা করায় কুড়িগ্রামের চিলমারীতে দুটি বেসরকারি ক্লিনিক, একটি ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ ফার্মেসিতে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এলএসডিমোড় এলাকায় চিলমারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জান্নাত ডায়াগনস্টিক সেন্টার, কলেজমোড়স্থ সারা হাসপাতাল ও একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসব জরিমানা করেন। 

ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টায় কর্তব্যরত একজন ডাক্তার থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নিসহ বিভিন্ন অনিয়মের কারণেই এই অর্থদন্ড এবং সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন তিনি। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যমতে, ক্লিনিক দুটি সি গ্রেডের লাইসেন্স নিলেও বি গ্রেড হিসাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে, যা সম্পূর্ণ বে-আইনি। তাছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফি সংক্রান্ত বোর্ড পাওয়া যায়নি বিধায় চিলমারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, জান্নাত ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা,সারা হাসপাতালকে ৫হাজার টাকা ও চিলমারী ফার্মেসিকে ৩ হাজার টাকা মিলে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় কুড়িগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি ডা. বিশাদ চন্দ্র দাস, জেলা সেনেটারী ইন্সপেক্টর ফরিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo