• তথ্য ও প্রযুক্তি

এবার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সারাক্ষণ প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে সারাক্ষণ হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্যস্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতিনিয়ত কয়েকশো কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন।

এবার হোয়াটসঅ্যাপ থেকে আপনি অন্যান্য অ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। মেটার মালিকানাধীন সাইটটি নতুন একটি ফিচার নিয়ে এলো। হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে অন্যান্য মাধ্যম যেমন সিগন্যাল, টেলিগ্রাম- এইসবে মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

তবে হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানানো হয়নি। তাই এই ফিচার কবে নাগাদ সব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।

ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট ভার্সন ২.২৪.৬.২ হিসেবে লঞ্চ হতে চলেছে। এই আপডেটেই থাকবে নতুন ফিচার। যেখানে হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপে চ্যাট করা যাবে। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি সিগন্যাল কিংবা টেলিগ্রামে পাঠানো যাবে।

এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের। ধরে নেওয়া যাক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু আপনার বন্ধুর টেলিগ্রাম কিংবা সিগন্যালে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি অন্য মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওই আলাদা মাধ্যমে আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। কিংবা আপনার বন্ধুকেও হোয়াটসঅ্যাপে এসে অ্যাকাউন্ট খুলতে হবে না।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo