ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক আগামী ৬-৭ মার্চ ২০২৪ তারিখে আয়োজিত “উইমেন স্পীকার্স সামিট' শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ০৬ মার্চ (বুধবার) রাত ১.০০ ঘটিকায় ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।
উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ ২০২৪ তারিখে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন'- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ভ্রমণ শেষে স্পীকার আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...
নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

মন্তব্য (০)