• স্বাস্থ্য

ঢামেকে ৫৮ দালালকে সাজা

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫৮ জনকে ১ মাসের সাজা দিয়েছে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল।

এর আগে সোমবার সকালে ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে র‌্যাব–৩। এ সময় ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল থেকে অভিযান শুরু করে র‌্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এছাড়া হাসপাতালে আসার কারণও তারা বলতে পারেননি।

অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo