ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থার তৈরি হয়েছিল। এ অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপে কেউই শ্বাস নিতে পারছিলেন না। তাই যতজন মারা গেছেন সবাই শ্বাসনালি পুড়ে মারা গেছেন।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তিরত রোগীদের দেখে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অনেক সকালে প্রধানমন্ত্রী ফোন দিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন। সবার চিকিৎসার দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন।
এদিকে নিহতদের দাফন-কাফনে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসকদের সঙ্গ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শ...
নিউজ ডেস্কঃ এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গি...

মন্তব্য (০)