ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চলছে। শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ভোরের দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর জানান, এ পর্যন্ত নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি জানান, ২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেহারা, জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এ সংখ্যা বাড়বে।
তিনি আরও জানান, শনাক্ত না হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজনের চেহারা বোঝা যাচ্ছে। একটি মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। ডিএনএ পরীক্ষা ছাড়া এটি হস্তান্তর করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)