• স্বাস্থ্য

গোপালপুরে বিনামূল্যে শিশুবিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে শতাধিক শিশু নিউরোলজি ও অটিজম বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডাঃ বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্প ও বণিক সমিতি ও বন্ধু গোপালপুর এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়ক ছিলেন আলহাজ্ব মারুফ হাসান জামী।

বাচ্চার খিচুনী, বয়স বৃদ্ধির সাথে কথা বলা কমে যাওয়া, বেশি কথা বলা, ভাঙচুর প্রবণতা, পড়াশোনায় অমনোযোগী, মোবাইল আসক্তি, অটিস্টিক শিশু এবং শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা জনিত রোগের চিকিৎসাসেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর গোপেন কুমার কুন্ডু, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, এম.ডি (শিশু নিউরোলজি) ডা. আব্দুল কুদ্দুস, ডা. ইসরাত জাহান নিগার, ডা. মোহাম্মদ আরবাব সরকার।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo