ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৭জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে বদলী পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৯জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে আরবী সাহিত্য পরীক্ষা চলছিলো। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।
পরে কেন্দ্রসচিবসহ ৫৯ জনকে আটক করেন তিনি। তার মধ্যে ৪৪ জন মেয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ৫৯জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে। জেলা প্রশাসক মো. গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)