• লিড নিউজ
  • জাতীয়

রাজধানী ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে চীনের একটি বাণিজ্যিক শহর চেংদু। অপরদিকে, টানা কয়েক দিন পর ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

দূষণমাত্রার তালিকায় শীর্ষে থাকার চীনের এই শহরটির স্কোর ৩৪১ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির বায়ুর মানের স্কোর ১৯২ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং এই শহরটির স্কোর ১৮৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানের অবস্থা অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং এই শহরের বায়ুর মানের স্কোর ১৭২ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo