• জাতীয়

কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৫

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে কাভর্ডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার দরজখোলা গ্রামের অহিদ মিয়ার ছেলে সিএনজি চালক ইসমাইল (৩৫), দক্ষিণ নগর গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের ছেলে পিযুস মণ্ডল (৩৫) ও কালাসোনা গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (৪০), আনুয়াখোলা গ্রামের সরাফফত আলীর স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তার ছেলে সফিউল্লাহ (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৪৯২৪) কচুয়া যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা আমিরাবাদের দিকে যাচ্ছিল। উপজেলার উপজেলার মহানন্দ পৌঁছালে কাভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হন। এছাড়া আহত সাদিয়া (২০) ও পাঁচ বছরের শরীফ নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, নিহতরা সবাই মালিগাও ও মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। নিহতদের মরদেহ স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

image

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...

image

তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

  • company_logo