• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে : আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। 

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই থাকতে পারে।

মন্তব্য (০)





image

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রে...

image

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ...

image

কপ-৩১ সম্মেলন: তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ...

image

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্ম...

image

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

৫

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বি...

  • company_logo