• স্বাস্থ্য

লাইসেন্স না থাকায় ফেনীর দুই হাসপাতাল বন্ধের নির্দেশ

  • স্বাস্থ্য

ফাইল ছবি

ফেনী প্রতিনিধিঃ   ফেনী শহরের বায়েজিদ সাইকিয়াট্রি হাসপাতাল ও ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া চক্ষু হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি। শিগগিরই হাসপাতাল দুটি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১০ দিনের মধ্যে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশের লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo