• স্বাস্থ্য

সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্ঠদিবস পালন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি সিভিল সার্জন কার্যালয় থেকে সদর হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: ত্রিতীর্থ ঘোষ।

আলোচনা করেন দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশেম, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সিএসএস কর্মকর্তা খালেকুজ্জামান, সিনিয়র নার্স নাসিমা আক্তার। বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন কওে জেলা স্বাস্থ্য বিভাগ।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এবারের বিশ্ব কুষ্ঠ দিবসের প্রতিপাদ্য ছিল ‘‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’’।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo