• তথ্য ও প্রযুক্তি

কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  (৩০ জানুয়ারি) সকালে কালীগঞ্জ কেন্দ্রেীয় পাঠাগার প্রাঙ্গণে এ মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দুই মাধ্যম থেকে ৩টি করে ৬টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জন করে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য (০)





image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

image

নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ...

নিউজ ডেস্কঃ জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ...

image

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...

image

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

  • company_logo