ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ চারদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বারের মতো সফর।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়।
পাবনা জেলা প্রশাসক মু আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আজ (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেল ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন এবং রাত্রিযাপন করবেন।
সফরকালে স্থানীয় কয়েকটি কমসূচীতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে গত ১৫ মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...
নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...
নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

মন্তব্য (০)