• লাইফস্টাইল

হার্ট ভালো রাখতে কিছু বিষয় জেনে নিই?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ সারাদিনের কর্মব্যস্ততায় শরীরের যত্ন নেওয়ার সময় মেলে না বেশিরভাগ মানুষের। দৈনন্দিন কাজের ফাঁকে হার্টের যত্ন আর নেওয়া হয়। সুস্থ থাকতে নিয়মিত হৃদয়ের যত্ন নেওয়া জরুরি। নয়তো বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কিছু টিপস রয়েছে যা নিয়মিত মেনে চললে দীর্ঘদিন হার্ট সুরক্ষিত থাকবে। চলুন এমন কিছু বিষয় জেনে নিই- 

ধূমপান ত্যাগ

হার্ট ভালো রাখতে সবার আগে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা ধূমপান করলে হার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই হার্ট সুরক্ষিত রাখতে ধূমপানের অভ্যাস ছাড়ুন। 

জোরে হাসুন 

ভালো থাকতে চাইলে আর হার্ট ভালো রাখতে চাইলে নিয়মিত জোরে হাসুন। গবেষকদের মতে, হাসলে হার্ট ভীষণ ভালো থাকে। যারা সবসময় জোরে জোরে হাসেন তাদের হার্ট অন্যদের তুলনায় ভালো থাকে। তাই যখনই পারবেন উচ্চস্বরে হাসুন।

যোগ ব্যায়াম করুন

প্রতিদিন অল্প হলেও যোগ ব্যায়াম করুন। হার্টের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত ভালো। সামান্য ব্যায়ামও করতে পারেন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। 

লবণ খাওয়া কমান 

হার্ট ভালো রাখতে চাইলে লবণ খাওয়া কমান। বেশি মাত্রায় লবণ হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সুস্থ থাকতে চাইলে রোজকার পাত থেকে সরিয়ে ফেলুন কাঁচা লবণ। 

বেশিক্ষণ এক স্থানে বসা নয় 

সারাদিন এক জায়গায় বসে থাকবেন না। কাজের ফাঁকে একটু হলেও হাঁটাহাঁটির চেষ্টা করুন। সারাদিন এক জায়গায় বসে থাকলে হার্টের ক্ষতি হতে পারে। নিজেকে সচল রাখার চেষ্টা করুন। 

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo