• শিক্ষা

উলিপুরে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লের বই বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কু‌ড়িগ্রা‌মের উলিপুরে বসুন্ধরা শুভসংঘ স্কু‌লে বই বিতরণ করা হ‌য়ে‌ছে। বুধবার (৩ জানুয়া‌রি) দুপু‌রে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠিতে এসব বই বিতরণ করা হয়। শুভসংঘ স্কু‌লের ৪০ কোমল‌ম‌তি শিক্ষার্থীর হা‌তে নতুন বই তু‌লে দেন কা‌লের কণ্ঠর প্রতি‌নি‌ধি ও শুভসং‌ঘ উলিপুর শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জাম‌ান মানু।

বছ‌রের শুরু‌তে নতুন বই হা‌তে পে‌য়ে উচ্ছ্ব‌সিত শিক্ষার্থীরা। এ সময় আরমান না‌মে এক শিক্ষার্থী ব‌লে, নতুন বই পে‌য়ে খ‌ুব ভা‌লো লাগ‌ছে। এখন থে‌কে পড়াশোনা কর‌ব। সা‌দিয়া না‌মে আরেক শিক্ষার্থী জানায়, আমা‌দের এখা‌নে স্কুল ছিল না। বসুন্ধরা স্কু‌লের মাধ‌্যমে এখন পড়া‌শোনা করতে পারব।

মোস‌লেমা না‌মে এক অ‌ভিভাবক জানান, এর আগে এই চ‌রে কো‌নো স্কুৃল ছিল না। শিশুরা পড়া‌লেখা কর‌তে পা‌রে‌নি। এখন বসুন্ধরা শুভসংঘ স্কুল হ‌য়ে‌ছে। এখানকার শিশুরা পড়‌তে পারবে, এতে আমরা খুব খু‌শি। বই বিতরণকা‌লে ‌শিক্ষার্থী ও অ‌ভিভাবকগণ উপ‌স্থিত ছি‌লেন। 

মন্তব্য (০)





image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

১

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

image

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে,...

২

নিউজ ডেস্ক : স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পা...

image

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জ...

৩

নিউজ ডেস্ক : আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলে...

image

‎প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সর...

৪

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...

image

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

৫

নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...

  • company_logo