• লাইফস্টাইল

সময় রাখুন নিজের জন্য

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ মাত্র চব্বিশ ঘণ্টায় কেন এক দিন হয় ত্রিশ ঘণ্টা কিংবা আটচল্লিশ ঘণ্টায় একদিন হতে পারে না’ আমাদের সবার খুব সাধারণ প্রশ্ন এটি। কয়েকজনের সঙ্গে কথা বললে এই একটি প্রশ্নেরই উদয় হবে। যত দ্রুত দিন শুরু করি না কেন, কর্মতালিকার প্রত্যেকটি কাজ সুনিপুণভাবে শেষ করতে করতে দেখা যায় মধ্যরাত হয়ে যায়। কিন্তু এভাবে কতোদিন পারা যায় 

এ প্রশ্ন এড়িয়ে চলার কয়েকটি উপায় তুলে ধরা হলো পাঠকদের জন্য-

দিনে মাত্র দু’বার মেইল চেক করুন
সারাদিন মেইল বক্স খুলে বসে থাকার কোনো দরকার নেই। তার চেয়ে বরং সকালে একবার এবং সন্ধ্যায় একবার মেইল চেক করুন।

শুধু গুরুত্বপূর্ণ মেইলগুলোর উত্তর দিন। এক বাক্যে, স্পষ্ট করে কথা সেরে ফেলার চেষ্টা করুন। যেন বার বার একই মেইলের পেছনে সময় ব্যয় করতে না হয়।  

সাহায্য চান
প্রতি ছুটির দিনে কাগজ-কলম নিয়ে বসুন। এবার তালিকা করে ফেলুন কোন কাজগুলো করা হয়েছে কিংবা কোনগুলো করা বাকি। নিজে কোনগুলো করতে পারবেন সেগুলো চিহ্নিত করুন এবং কোনগুলো করতে পারবেন না কিংবা সাহায্যের প্রয়োজন হবে সেগুলোও খতিয়ে দেখুন। যে কাজ আপনি নিজে থেকে কিংবা কারো সাহায্য ছাড়া পারবেন না, সে কাজ করে সময় নষ্ট করার আবশ্যকতা নেই। নির্দ্বিধায় যে কারো কাছে সাহায্য প্রার্থনা করুন।

সময় অপচয়কারীকে ‘না’ বলুন
আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকেন, যারা আমাদের সময় এবং শক্তি দুয়েরই অপচয় করেন। চক্ষুলজ্জার খাতিরে হয়তো আমরা তাদের কিছু বলে উঠতে পারি না। কিন্তু এখন থেকেই তাদের পাত্তা দেওয়া কিংবা জীবনে জায়গা দেওয়া থেকে বিরত থাকুন। নতুন বছরে স্পষ্টবাদী হোন, নিজেকে সময় ও গুরুত্ব দিন সবার আগে।

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo