ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ৯৯ বোতল মাদকদ্রব্য স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১১ (সিপিসি, নারায়ণগঞ্জ)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বন্দর থানার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার (২ নম্বর ওয়ার্ড, বারপাড়া ডাকঘর) আব্দুল করিম (৬০) এবং তার ছেলে মো. মাসুম (৩২)।
এসআরবি-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকায় অভিযুক্তদের মালিকানাধীন একটি গ্যারেজে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিযুক্তরা কক্ষের মেঝের নিচে কৌশলে একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্ত তৈরি করে সেখানে বোতলজাত স্কাফ মজুত করে রেখেছিল। তল্লাশির একপর্যায়ে গোপন আস্তানাটি শনাক্ত করে ভেতর থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় এবং দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)