• সমগ্র বাংলা

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ছাড়া মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক আইডিতে প্রকাশ করে হামলাকারীরা। পরে তাদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছানোর পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করেন। 

নির্যাতনের শিকার সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামে। তিনি ঝালকাঠি সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ঢাকায় বসবাস করছেন।

চিকিৎসাধীন সাব্বির গতকাল শুক্রবার জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এ সময় ওই ব্যক্তি তাঁর ফেসবুকের পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে ওই যাত্রী বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেন।

এই ছাত্রদল নেতার দাবি, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন্স ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এর পর প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে তাঁকে মারধর করা হয়। এ সময় পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
এক পর্যায়ে তাদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। অন্য একটি বাসে করে পিরোজপুরে যান। রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস মোড় থেকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্য (০)





image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

১

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

image

পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন

২

নিজস্ব ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আর...

image

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

৩

নিজস্ব ডেস্ক : রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দু...

image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

  • company_logo