• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধির বৈঠক ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নের অগ্রগতি এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
‎
‎এ সময় মন্ত্রী বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়া এবং নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএ’র অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





  • company_logo