• জাতীয়

শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সন্দেহ আছে। মূলত আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই এমন কথা ছড়িয়ে দেয়া হচ্ছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে 'উইমেন জার্নালিস্ট ফোরাম'-এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আন্দালিভ রহমান পার্থ বলেন– সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো হলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়।


মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান তিনি। তবে প্রচলিত আইনেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে এবং বিচার করা হবে।

এ সময় তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে। দুর্বল পররাষ্ট্রনীতির জন্য ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন হুমায়ুন ...

১

নিউজ ডেস্কঃ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ...

image

‎আগুন সন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দি...

image

মোহনা টিভির সাবেক সিইও তছলিম গ্রেপ্তার

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম ...

image

‎প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো ...

image

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যা...

৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতা...

  • company_logo