ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক :পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।
আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে; প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা।
তিনি আরও লেখেন, ‘এছাড়া তিন বছর পর পর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। শ্রমিকদের আগের ন্যূনতম বেতন ছিলো মাত্র ১২ হাজার ৫০০ টাকা। ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা অর্থাৎ ৩৬ শতাংশ বৃদ্ধি করেছে। আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।’
নিজস্ব ডেস্ক : গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি...
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ...
নিউজ ডেস্কঃ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় না...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ...

মন্তব্য (০)