• সমগ্র বাংলা

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘবছর ধরে বসবাস করা এক বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় কয়েক দফা শালিস বৈঠক হলেও সমাধান হয়নি। পরে আদালতের দ্বারস্থ হলেও মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে অভিযুক্তরা। 

অভিযোগে জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একইগ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি কেনেন। পরে জমি খাজনা খারিজ করে সাত বছর আগে সেই জমিতে ঘরবাড়ি তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি। কিছুদিন পর কেনা জমি সংলগ্ন এলাকায় পাকা রাস্তা হওয়ার পর থেকে জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয় স্বজনরা ওই জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকেন জামেনা খাতুনের পরিবারের উপর। এখন তারা ওই জমি বিক্রির বিষয়টি মানছেন না।

জামেনা খাতুনের অভিযোগ, আমার কেনা জমি। দলিলও আছে। কিন্তু এখন তারা জমি দিবে না বলে আমাদের এলাকা ছাড়া করার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়ির উপর এসে হুমকি ধামকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার শালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দু’টি মামলা করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুল সহ অনেকে। এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার বলেন, বিএনপি নেতা মহির উদ্দিন হলো জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি তাদের নেতৃত্বে দিয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে আমাদের উপর হামলা করতে আসছেন। আমাকে তুলে নিয়ে যাবেন, আমাদের এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে তাকেও মারধর করেছে তারা।

জামেনা খাতুনের বোন জামাই মমিন আলী বলেন, জামেনা খাতুনের পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতা করার কারণে গত ১৭ নভেম্বর অভিযুক্তরা একদফা আমাকে মারধরের চেষ্টা করে। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাবার পথে দ্বিতীয় দফায় অভিযুক্তরা আমাকে মারধর করে। আমাকে ওই মামলা তুলে নিতে নির্দেশ দেয় তারা। মামলা না তুললে আমাকে গুম করে ফেলবে বলে হুমকি দেয়। পরে এই হামলার ঘটনায় আমি আদালতে দশজনকে আসামি করে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে ৩ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব সঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হয়ে যাওয়ায় একটি ভালে পজিশন হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনরা ওই জমি বিক্রি মানছেন না। এ নিয়ে একাধিকবার শালিস বিচার হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

অভিযুক্ত বিএনপি নেতা মহির উদ্দিন বলেন, জামেনা খাতুন জমি কিনেছে, সেখানে তার কেনা জমিতে বসবাস করছে, সব ঠিক আছে। কিন্তু আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি আছে তার বাড়ির সাথে। জামেনার মোটরের পানি সেই জমিতে ফেলে। এটা নিষেধ করায় তারা ক্ষিপ্ত। আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিল জামেনার ছেলে সবুজ। এটা নিয়ে সেদিন আমরা শুনতে গিয়েছিলাম তাদের বাড়িতে। এখানে তাদের উপর হামলা বা কাউকে মারধরও করা হয়নি। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে কিছু করার নেই।

জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, জমি বিক্রি করেছি আমার অংশটুকু। সে জমি তাদের বুঝিয়ে দিয়েছি, খাজনা খারিজও তার নামে হয়ে গেছে। সেখানে অনেকদিন ধরে বসবাসও করছে। কিন্তু আমার আত্মীয়স্বজনরা তাদের সাথে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। কারণ তারা সংখ্যায় অনেক, আমি একা। তাদের নিষেধ করলেও তারা শোনে না। আমি অসহায়।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি বলেন, অভিযোগের বিষয়টি মনে পড়ছে না। অভিযোগকারী থানায় না এলে বলতে পারছি না। তাদের পাঠিয়ে দিয়েন। কারণ অভিযোগ আসলে অফিসারদের দায়িত্ব দিয়ে দেই। আর থানায় কোনো বৈঠক হয়েছে কি না এই মুুহুর্তে মনে করতে পারছি না। 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

১

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৩

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

  • company_logo