• শিক্ষা

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা।
‎
‎প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন এবং মাদ্রাসায় ১৫ দিন ছুটি থাকবে।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
‎
‎প্রাথমিক বিদ্যালয়
‎
‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
‎
‎মাধ্যমিক বিদ্যালয়
‎
‎মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবে।
‎
‎কলেজ
‎
‎সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।
‎
‎এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে সব মিলিয়ে টানা ১৮ দিন ছুটি থাকবে।
‎
‎মাদরাসা
‎
‎সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা ১৫ দিন বন্ধ থাকবে।
‎
‎এদিকে ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়ে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগ করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন অতিরিক্ত ছুটি পেতে পারেন।

মন্তব্য (০)





image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

১

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

image

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়া...

image

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে ...

৩

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মে...

image

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

৪

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্...

image

সুবিধামতো সময়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্য...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...

  • company_logo