• লিড নিউজ
  • জাতীয়

‎খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে: প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সরকারের খাল খনন কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
‎
‎রোববার (২২ নভেম্বর) সকালে সেগুনবাগিচা মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
‎
‎দেশের মৎস্য চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন উল্লেখ করে মন্ত্রী বলেন, চাহিদা অনুপাতে দেশের মৎস্য উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশ ও রফতানি করা হচ্ছে। সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন আরো সমৃদ্ধ হবে।

‎এদিকে, দেশে টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেওয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ন করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার ঘটানোর প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬। 

মন্তব্য (০)





  • company_logo