ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত এই দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির পরিবর্তে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
নিউজ ডেস্ক : আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান স...
নিউজ ডেস্কঃ ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধ...
নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ...
নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্ত...

মন্তব্য (০)