ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।
নিউজ ডেস্কঃ শেখ হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই ...
নিউজ ডেস্কঃ নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার জন্য সাবেক...
নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন ব...
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...
নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

মন্তব্য (০)