ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: রাজধানী আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে ১০টা থেকে এগারোটার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।
তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি। অভিনেতা তমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। তিনি ঢাকার আজিমপুরের স্থানীয় বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিনোদন ডেস্ক : নতুন অতিথির আগমনী বার্তা দিলেন অভিনেত্রী মৌসু...
বিনোদন ডেস্ক : চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামে এ...
বিনোদন ডেস্ক : জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের 'ইত্যাদি...
বিনোদন ডেস্ক: ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরা...
বিনোদন ডেস্ক : একসময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক...

মন্তব্য (০)