• জাতীয়

কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে। সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।

‎স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও নেই এবং দলের কোনো তৎপরতা চোখে পড়েনি। কর্মসূচি ঘোষণা করলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে স্থানীয়রা জানান, বিগত দেড় দশকের মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন এনেছে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে ভারতের নীলনকশা বাস্তবায়নে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
‎
‎এদিকে লকডাউনের কোনো প্রভাব না থাকলেও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
‎
‎গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন; কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের বাসে ওঠা ইব্রাহিম খলিল জানান, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছালেও এখানে যানজটে আটকে পড়ে কতক্ষণ লাগবে তা বুঝতে পারছেন না।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতা...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় আঞ্চলিক...

image

‎জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

২

নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জ...

image

ঢাকার বাতাস 'খুবই অস্বাস্থ্যকর', দূষিত শহরের তালিকায় দ্ব...

৩

নিউজ ডেস্কঃ বায়ুমান সূচকে ২৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর...

image

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংল...

৪

নিউজ ডেস্কঃ  আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেল...

image

‎তিন বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধ...

৫

নিউজ ডেস্কঃ আগামী তিন বছরের মধ্যে নিজেদের দেশে তৈরি স্যাটেলা...

  • company_logo