ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
মুফতি রুহুল আমিন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে অনেকটা আত্মগোপনে ছিলেন।
সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে।
মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল।
নিউজ ডেস্ক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ...
নিউজ ডেস্ক : পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চতুর্থ অধিবে...
নিউজ ডেস্ক : ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দে...
নিউজ ডেস্ক : মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ...

মন্তব্য (০)