ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার পেট্রোলপাম্প সংলগ্ন বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষক সমাজকে সংগঠিত করা এবং কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কৃষকদলকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরো বলেন, বিএনপি সরকার দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। নিষিদ্ধ আ.লীগ যেন নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতা করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি উলিপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ এর সঞ্চালনায় উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক আব্দুর রহমান রাজু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম খাঁন ময়াল, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম পারভেজ প্রমুখ। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
News Desk: Sheikh Hasina was ousted from power as Prime Minister on August 5,...
নিউজ ডেস্ক: গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যু...
নিউজ ডেস্ক: গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে বলে...
নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক...
নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে...

মন্তব্য (০)