• জাতীয়

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 

এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। 

এতে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কাম...

image

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্...

২

‎নিউজ ডেস্ক:  হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্ট...

৩

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

image

আইনজীবীর ওপর যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র-আইনমন্ত্র...

৪

‎নিউজ ডেস্ক:  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জু...

image

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা সংসদ সদস্যদের সাংবিধানি...

৫

‎নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত...

  • company_logo